নিজ এলাকায় মানুষের ভালোবাসায় সিক্ত হলেন অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ
সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড পাঠানপাড়া এলাকার কৃতিসন্তান সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় নিজ এলাকায় মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। সোমবার (৩ অক্টোবর) দুপুর ২টায় এলাকারবাসীর উদ্যোগে ২৭নং ওয়ার্ড পাঠানপাড়া জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ফয়সল মাহমুদ বলেন, আজ আমাকে আপনারা যে ভালোবাসায় দিয়ে সিক্ত করলেন তা আমাকে দেশ ও জনগণের সেবায় কাজ করার অনুপ্রেরণা আরো বাড়িয়ে দিয়েছে। আপনাদের এই ভালোবাসা চিরদিন মনে রাখবো। তিনি আরো বলেন, আমাদের সমাজ ও দেশকে বদলাতে সবাইকে জাগ্রত থাকতে হবে। পাশাপাশি যানজট মুক্ত শহর, নিরাপদ সড়ক ও ফুটপাত গড়ে তুলতে জনসচেতনতার বিকল্প নেই। আমরা যদি সচতেন হয়ে উঠি তাহলে সকল প্রকার দুর্ঘটনা কমে আসবে।
সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আজম খান এর সভাপতিত্বে ও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছয়েফ খান এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বকস লিপন, বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা ফারুক, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাছিত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাহমুদুল হক, শাহেদ আরবী, সেলিম রানা, শাহজাহান খান, শমশের সিরাজ সুহেল, মন্জুর আলম, সাহেদ আলী ময়না, আফজাল সিরাজ পাবেল, শওকত আলী, মোতাহার হোসেন জিহাদ, কাশেম খান, এনামুর রহমান, মুর্শেদ খান, রোকন আহমদ, গোলাম জাহেদ, আবুল হোসেন খান, মোস্তাক খান, মুহিবুর রহমান খান মোকন, সুহেল আহমেদ, মুক্তাদির আলম এপলু, দেলোয়ার খান, হান্নান খান, মুহিবুর রহমান মুহিব, আবু বকর সিদ্দিক, রিজওয়ান খান, নওশাদ খান জীবন, তাহমিদ খান প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক মাহবুব আহমদ
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননাRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

