জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ আইজিপির
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট সারাদেশে আয়োজিত সকল অনুষ্ঠানের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিট প্রধানদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে পুলিশ কোয়ার্টার্সে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় সভাপতিত্বকালে সকল পুলিশ ইউনিটের প্রধানদের এ নির্দেশ দেন তিনি। সভায় সকল মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন।
জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে কেউ যেন কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও গুজব ছড়াতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি দেওয়ার জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।
তিনি বলেন, জঙ্গি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং অন্যান্য সন্ত্রাসীদের সম্পর্কে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পর্যাপ্ত সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জাতীয় শোক দিবসে গণভোজে খাবার বিতরণকালে বিট পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেন আইজিপি।
সভায় অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম খুরশীদ হোসেন, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More

