প্রাইভেটকার খালে, সিলেটে বেড়াতে আসা বাবা-মেয়ে নিহত
সিলেটের জৈন্তাপুরে জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খালে পড়ে বাবা-মেমে নিহত হয়েছেন। শুক্রবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে প্রাইভেটকারের চালকসহ চার আরোহী আহত হয়েছেন। আরোহীরা জাফলংয়ে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড় গ্রামের রুবেল আহমদ (৩৫) ও তার এক মাস ১০ দিন বয়সী মেয়ে রাহি আক্তার আদরী।
এ ঘটনায় রুবেল আহমদের স্ত্রী কাজল আক্তার, কাজলের ভাই নরসিংদী সদর উপজেরার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল আহমদ এবং তার স্ত্রী আনিকা আক্তার আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সিলেটের দিক থেকে আসা ওই প্রাইভেটকারটি জৈন্তাপুরের লক্ষ্মীপুর এলাকায় একটি ব্রিজের ওপর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় প্রাইভেটকারটি ব্রিজের ওপর থেকে খালে পড়ে যায়। সাথেসাথে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু রাহিকে মৃত ঘোষণা করেন। পরে আহত ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রুবেল মিয়াও মারা যান। প্রাইভেটকারটিও দুমড়েমুচড়ে যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আহতদের বরাত দিয়ে ওসি বলেন, রুবেল আহমদ ও তার স্বজনেরা প্রাইভেটকারে করে সিলেটে বেড়াতে এসেছিলেন। তারা সকালে জাফলং যাচ্ছিলেন। আর প্রাইভেটকারটি চালাচ্ছিলেন রাসেল আহমদ।
Related News
সুবিদ বাজারে সিএনজি ও কার সংঘর্ষে গুরুতর আহত আবু সুফিয়ান
গত ১৩ মার্চ শুক্রবার বিকাল ৫ টায় সুবিদ বাজার সিএনজি ও কার সংঘর্ষে গুরুতর আহতRead More
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহRead More

