সিলেটের পানিবন্দী মানুষের পাশে জমিয়ত মহাসচিব
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেছেন, শতাব্দীর ভয়াবহ বন্যায় সিলেটসহ দেশের উত্তরাঞ্চল প্লাবিত। একদিকে মানুষ গৃহে পানিবন্দি, অন্যদিকে নিম্নআয়ের মানুষ দৈনন্দিন কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় এই অঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই ভয়াবহ পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি ( শুক্রবার) ২৪ জুন বেলা ১১টায় সিলেটে নতুন করে বন্যা কবলিত বালাগঞ্জের সুলতানপুরে ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা খলিলুর রহমান, সিলেট জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, সাংগঠনকি সম্পাদক আরাফত আল মিসবাহ প্রমুখ।
জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর তত্ত্বাবধানে ও যুব জমিয়ত কেন্দ্রীয় সহ সভাপতি হাফেজ মাহমুদুল হাসানের নেতৃত্বে জমিয়তের আরেকটি টিম ২৪ জুন শুক্রবার সুনামগঞ্জ সদর জামলাবাদে ত্রাণ বিতরণ করছেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More
শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদেRead More

