পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের ধারাবাহিক অনুষ্ঠানমালা প্রচার
দেশের মানুষের বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে আগামী ২৫ জুন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করবেন।
এ উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে ধারাবাহিক অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী ভাষণ সম্প্রচার, রাজনীতিবিদ, প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক, অর্থনীতিবীদ ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গের অংশগ্রহণে আলোচনা ও সাক্ষাৎকার মুলক অনুষ্ঠান, কথিকা, পদ্মা সেতু নিয়ে বিশেষ গান, স্পট ড্রামা, শ্লোগান, জিঙ্গেল, ভক্সপপ, পিএসএ।
অনুষ্ঠানগুলো এফএম ৮৮.৮ ও ১০৫.২, ৯০ মেগাহার্জে, মধ্যম তরঙ্গ ৯৬৩ কিলোহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে শোনা যাবে।
Related News
গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক ও ছাতক রেললাইনের কাজ দ্রুততম সময়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখার কমিটি অনুমোদন, সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. এ. কাদর লিপু
সিলেটবাসীর বিভিন্ন যুক্তিসংগত দাবি আদায় ও প্রবাসীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবিRead More

