ঈদুল ফিতর শুভেচ্ছা জানালেন খাদিমনগর ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইকলাল আহমদ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নবাসীসহ দেশ- বিদেশের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, খাদিমনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি, সাবেক ছাত্রনেতা মোঃ ইকলাল আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় ইকলাল আহমদ বলেন, এক মাস সিয়াম সাধনের পর খুশির বার্তা নিয়ে ঈদ আমাদের মাঝে সমাগত। সমাজের সকল ভেদাভেদ দূর করে নির্মল আনন্দ দিতে ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। মুসলমানদের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি হৃদয় জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে।
তিনি আরও বলেন, প্রতিটি দিন হোক ঈদের মত আনন্দের। আমাদের দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন এই অগ্রযাত্রায় সকলকে সহযাত্রী হতে হবে।
শুভেচ্ছা বার্তায় তিনি খাদিমনগর ইউনিয়নসহ দেশ-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের সুখ, শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি কামনা করেন।
ঈদ মোবারক
Related News
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিসRead More
Unity Travels Group-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের পর্যটন ও ট্রাভেল সেক্টরে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে Unity TravelsRead More

