শেখ হাসিনা সুনামগঞ্জের প্রতি সদয় দৃষ্টি রাখেন: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন, সুনামগঞ্জ দেশের অন্যতম উর্বর ভূমি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের প্রতি সদয় দৃষ্টি রাখেন। সুনামগঞ্জের যে কোনো উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অ্যাপ্রোচ করা যায়। এ ব্যাপারে তিনি আমাকে কখনো ফিরিয়ে দেননি। সুনামগঞ্জের সন্তান হিসেবে আমি গর্বিত।
সম্প্রতি সুনামগঞ্জের বাঁধকান্ড নিয়ে মন্ত্রী বলেন, আমার কাছে স্পষ্ট নির্দেশনা এসেছে, কোনো জলাভূমি বা হাওরে বাঁধ তথা সড়ক নির্মাণ করবো না। আমরা উড়ালসড়ক নির্মাণ করবো। বার বার বাঁধ নির্মাণের চেয়ে ফ্লাইওভার নির্মাণ সহজ এবং সাশ্রয়ী হবে।
সুনামগঞ্জ সমিতি, সিলেট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বুধবার (২০ এপ্রিল) সিলেটের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সমিতির সভাপতি নাসিম হোসেঈন এর সভাপতিত্বে এবং অধ্যাপক শাব্বির আহমদ ও কাসমির রেজার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রমা বিজয় সরকার, এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ, আ.ন.ম ওহিদ কনা মিয়া ও ব্যারিস্টার আরশ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তাজউদ্দিন আহমদ, অধ্যাপক কবির আহমদ, ড. তোফায়েল আহমদ, মো. আবুল বশর, আরিফ মিয়া, অধ্যাপক আমিনুল ইসলাম চুন্নু, অ্যাড. হোসেন আহমদ, অধ্যাপক খসরুজ্জামান, আব্দুল হান্নান, অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর, সৈয়দ বদরুল আলম, আফজল হোসেন, মুক্তাদির আহমদ মুক্তা, আব্দুল মুকিত, মিজানুর রহমান, নুরুল আলম, পিযুষ পুরকায়স্ত টিটু, অ্যাড. আলাউদ্দিন, সুবেদুর রহমান মুন্না, দেবাংসু দাস মিটু, রশিদ আহমদ, মোজাক্কির হোসেন কামালী, মিজানুর রহমান মিজান, নিজাম উদ্দিন ও অ্যাডভোকেট আবুল কাশেম প্রমূখ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সৈয়দুর রহমান এবং মুনাজাত পরিচালনা করেন মাওলানা আকমল হোসেন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More
শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদেRead More

