সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন
সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল সম্পন্নসিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল ১৬ এপ্রিল শনিবার নগরীর সোবহানীঘাটস্থ দি আগ্রা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগ সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহদাৎ হোসেন।
সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.বি.এম বাচ্চু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় হিসাব রক্ষক গোলাম মোস্তফা, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ওটি ইনচার্জ জসিম উদ্দিন সরকার, সিবিএ সেক্রেটারী মোঃ শাখয়াত হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিতন ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি তাজ উদ্দিন তালুকদার, সহ সভাপতি মির্জা হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক বিনয় চন্দ্র রায়, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন সাগর, সহ অর্থ সম্পাদক রফিক মিয়া, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রধান, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রুনা সুলতানা প্রমুখ। এছাড়াও সমিতি কার্যনির্বাহী কমিটির সদস্য সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় ২০২২-২৩ সেশনের চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের কর্যানিবাহী কমিটির নাম ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, চাঁদপুরের সকল নাগরিকদের অধিকার চাঁদপুর জেলা কল্যাণ সমিতিতে রয়েছে। এ সমিতিতে কোন বৈষম্যতার সুযোগ নেই। সিলেটে বসবাসরত সমিতির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বক্তরা বলেন, চাঁদপুর জেলা কল্যাণ সমিতি নামই একটি প্রতিষ্ঠান। এই সমিতি থেকে শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা, মানবিক সহ সকল জনকল্যাণমূখী কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে আলো ছড়াচ্ছে। বক্তারা সমিতির সুনাম ধরে রেখে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

