সিলেটের ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দুপুরে মার্কেট প্রাঙ্গনে ৬ সদস্য নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষনা করেন। এ কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন। নির্বাচন ফলাফল ঘোষনাকালে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো. খাইরুল ইসলাম, আজমল বক্ত চৌধুরী সাদেক, হেলাল আহমদ, শাহাদাৎ হোসেন, ফটোসাংবাদিক আতাউর রহমান আতা।
কমিটির নব নির্বাচিত সভাপতি শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. কাজী মাওলানা আব্দুল্লাহ, আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিখিল সূত্র ধর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. তাজ উদ্দিন খান, অর্থ সম্পাদক আব্দুস সালাম সুহেল, সহ-অর্থ সম্পাদক নিপেন্দ্র কুমার দাস, প্রচার সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজ, সদস্য মুজিবুর রহমান খান মোহন, মো. তাজুল ইসলাম, অধ্যাপক শাহাদাত হোসেন, আতাউর রহমান, মো. শাহাব উদ্দিন, মানিক শিকদার। বিজ্ঞপ্তি
Related News
ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার
সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানিRead More
টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
টিএসএম ট্রাভেলসের উদ্যোগে টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের ব্যবস্থাপনায় অক্টোবর ও নভেম্বর মাসের উমরাহ কাফেলারRead More

