সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির সভা ২৪ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহবুবুর রহমান, সহ সভাপতি বাদশা আহমদ, পরিচালকবৃন্দ নিরঞ্জন তালুকদার, মোঃ মঈন উদ্দিন, সেলিম মোঃ আব্দুর রব, এম. কবির উদ্দিন, মোহাম্মদ মনির হোসেন, উৎপাল চক্রবর্তী, মোহাম্মদ আক্তার হোসেন, হিসাব রক্ষক মোঃ আব্দুল মালিক।
সভায় সিলেট জেলা সমবায় কর্মকর্তা তানিয়া সুলতানা অন্যত্র বদলী হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং নবাগত জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্তকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তি
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

