সিলেট জেলা পরিষদের ‘শতকের শিকড়ে সুবর্ণ স্বাধীনতা-২০২২’র লোগো উন্মোচন
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পরিষদের উদ্যোগে ‘শতকের শিকড়ে সুবর্ণ স্বাধীনতা-২০২২’ এর লোগোর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর লোগো উন্মোচন করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জয়নাল আবদীন, সদস্য শামীম আহমদ, মতিউর রহমান, মোহাম্মদ শাহানুর, সাজনা সুলতানা হক চৌধুরীসহ সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ।
উল্লেখ্য, সিলেট জেলা পরিষদের উদ্যোগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ১৫, ১৬ ও ১৭ মার্চ নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের সম্মূখভাগ (আউটার স্টেডিয়াম) ও কবি নজরুল অডিটরিয়ামে ৩ দিনব্যাপী ‘শতকের শিকড়ে সুবর্ণ স্বাধীনতা-২০২২’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

