সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র ভাষার মাস বরণে-বর্ণমালার মিছিল কাল
সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র মহান ভাষার মাস বরণ উপলক্ষে বর্ণমালার মিছিল কাল মঙ্গলবার।
বিগত বছর সমূহের ন্যায় ১লা ফেব্রæয়ারি বর্ণমালা হাতে ভাষার মাসকে স্বাগত জানিয়ে বর্ণমালার মিছিল করে আসছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। এবছর করোনা পরিস্থিতিতে সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনার জন্য সিলেটের প্রধান সড়কে বর্ণমালার মিছিল না করে সিলেট কেন্দ্রিয় শহিদমিনারে সকাল ১০টায় বর্ণমালা নিয়ে ও ভাষার গানের মধ্য দিয়ে ভাষার মাসকে বরণ করে নেয়া হবে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে বীর ভাষা শহীদদের স্মৃতির প্রতি। করোনা মহামারির কারণে এ বছরের অনুষ্ঠান সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হয়েছে।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে স্বাস্থ্যবিধি মেনে যাদের দুই ডোজ টিকা গ্রহণ করা হয়েছে সেসকল নাট্য-সংস্কৃতিকর্মী ও সুধীজনদের মহান ভাষার মাস বরণ কর্মসূচীতে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।
Related News
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবেRead More
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবংRead More

