সিলেটে ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম’র শীত বস্ত্র বিতরণ
ইসলামী জনকল্যাণ সংস্থা ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম’ সিলেট শাখার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর হযরত শাহজালাল মাজারে ভাসমান অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, তীব্র এই শীতে আমাদের সবাইকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। সমাজের দরিদ্ররা আমাদের মতোই মানুষ। তাই তাদের সাহায্যে সবাইকে এক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অর্ব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখা ভাইস চেয়ারম্যান আবু তাহের মো. সুয়েব, আঞ্জুমানে মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার কোষাধ্যক্ষ ইমরান আহমদ, ফয়েজ হাসান ফেরদৌস। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবেRead More
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবংRead More

