শপথ নিলেন সিলেট সদর ও কোম্পানীগঞ্জের ৯ ইউপি চেয়ারম্যান
সিলেটের সদর ও কোম্পানীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের ৯ চেয়ারম্যান শপথ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ করেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইছহাক, হাটখোলার কেএম রফিকুজ্জামান, মোগলগাঁওয়ের মো. হিরন মিয়া ও কান্দিগাঁওয়ের মো. আব্দুল মনাফ।
কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর আলম, তেলিখালের কাজী আব্দুল আদুদ আলফু, ইছাকলসের মো. সাজ্জাদুর রহমান সাজু, উত্তর রণিখাইয়ের মো. ফয়জুর রহমান ও দক্ষিণ রণিখাইয়ের মো. ইকবাল হুসেন ইমাদ শপথবাক্য পাঠ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তাগণ।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

