শ্রদ্ধার পুষ্পে ভরা সিলেটের শহীদ মিনারের বেদি
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয়ের পঞ্চাশতম বছর পূর্ণ হয়েছে। দিবসটি আনন্দে-উৎসবে উদযাপন করছেন সিলেটবাসী। বিজয়ের আনন্দে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হচ্ছে শ্রদ্ধাভরে।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি তাই শ্রদ্ধার পুষ্পাঞ্জলিতে পরিপূর্ণ।
আজ বৃহস্পতিবার দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), সিলেট সিটি করপোরেশন, সিটি মেয়র, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, সিলেট চেম্বার অব কমার্সসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
শহীদ মিনারে সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত উপস্থিতিও ছিল। সবার ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ মিনারের বেদি।
বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে সাংস্কৃতিক আয়োজনও রয়েছে।
এদিকে, সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানেও বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ-ইস্ট ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বতন্ত্র কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।
Related News
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবেRead More

