টুকেরবাজারের খুরমখলা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মালেক মেম্বারের অনুদান প্রদান
সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজারে ইউনিয়নের খুরমখলা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ব্যক্তিগত পক্ষথেকে আর্থিক অনুদান প্রদান করেছেন সিলেট জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ও বিভাগীয় কমিটির সদস্য, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের স্বনামধ্যন্য মেম্বার আব্দুল মালেক।
তিনি আজ বাদ জুমা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ীতে গিয়ে নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সৈয়দ জৈনুল হক চৌধুরী, টুকেরবাজার নয়গ্রাম সমাজকল্যাণ যুব পরিষদের সভাপতি আব্দুস সালাম, ইকবাল হোসেন, ফয়েজ আহমদ, লায়েক আহমদ, তানভির, রকি ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য বাদশা মিয়া, মাসুক মিয়া।
এসময় টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মালেক বলেন, গত বুধবার খুরমখলা গ্রামের পারভেজ মিয়ার বাড়ীতে অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। বাড়ীর বসবাস কারীরা দরিদ্র লোক। তাদের এই দুঃসময়ে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে পরিবার গুলো খুবই উপকৃত হবে।
Related News
মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীক পেয়েছেন
সিলেটের ঐতিহ্যবাহী মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীকRead More
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করলেন, শাহ মুনিম
বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষায় কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণRead More

