প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের দোয়া মাহফিল
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক দোয়া মাহফিল ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ আসর নগরীর মিরাবাজারস্থ মৌসুমী ১০০ আবাসিক এলাকায় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতির বাসভবনে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালমা বাসিত, সহ সভাপতি আছিয়া খানম শিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, যুগ্ম সাধারণ সম্পাদক মাধুরী গুণ, জাহানারা খানম মিলন, মহিলা আওয়ামীলীগ নেত্রী বীনা সরকার, কয়তুন নেছা, রোকেয়া আক্তার চৌধুরী, লিপি রাণী বেনিক, শেলী রাণী দেব, রুনা আক্তার, রেহানা পারভীন রেনু, সানিমা আক্তার কণা, রাশিদা আক্তার মনি, জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী ও সুষমা সুলতানা রুহি, নাসরিন জাহান, হাসিনা আক্তার, মুক্তা পারভীন, অঞ্জনা সরকার প্রমুখ।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত এবং মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের মানবজাতির সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা জুনেদ আহমদ। বিজ্ঞপ্তি
Related News
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More

