সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ
গ্রীন ডিসঅ্যাবল ফাউন্ডেশনের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ স্কুলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিশিগান, যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ-এর পক্ষ থেকে এ অনুদান বিতরণ করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য শামীম সিদ্দিকীর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক সাহেদ আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিডিএফ-এর নির্বাহী পরিচালক মো. বায়জীদ খান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক স্বপন মাহমুদ ও সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আলী আশরাফ ফয়েজ।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

