সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী
সিলেট জেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী। সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব দেয়া হয়। শফিকুর রহমান চৌধুরীকে প্রেরিত পত্রে ওবায়দুল কাদের উল্লেখ করেন‘সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানের মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আপনাকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব প্রদান করেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির নির্দেশক্রমে কেন্দ্রীয কার্যনির্বাহী সংসদের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদে নতুন নেতৃত্বের যোগদান
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যোগদান করেছেন সিনিয়র সহ সভাপতি ড. প্রিন্সিপাল এম শহিদুলRead More
সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন জনগণকে সম্পৃক্ত করে আদর্শ সমাজ বিনির্মাণে জমিয়ত কর্মীদেরকে এগিয়ে আসতে হবে …..আল্লামা উবায়দুল্লাহ ফারুক
জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেছেন পরিবর্তনের যে স্বপ্ন নিয়ে গণঅভ্যুত্থানRead More

