সিসিকের ৮২টি কেন্দ্রে মর্ডানার ২য় ডোজ দেয়া হবে ৭, ৮, ৯ সেপ্টেম্বর
সরকারের নির্দেশনায় সিলেট সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডের ৮২টি কেন্দ্রে আগামী ৭, ৮, ৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’-এর ২য় ডোজ টিকা প্রদান করা হবে। সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা তিন দিন চলবে ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’এর এই কার্যক্রম।
রোববার (৫ সেপ্টেম্বর ২০২১) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে যে কেন্দ্রে, যে তারিখে আপনি/আপনারা মর্ডানার ১ম ডোজ গ্রহন করেছিলেন, স্ব স্ব কেন্দ্রে একই তারিখে টিকার ২য় ডোজ গ্রহন করতে অনুরোধ জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭, ৮ ও ৯ আগষ্ট ২০২১ খ্রি. তারিখে যারা যে কেন্দ্রে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে মর্ডানার ১ম ডোজ গ্রহন করেছিলেন তারা ১ম ডোজের তারিখের সাথে মিল রেখে ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখে স্ব স্ব কেন্দ্রে মর্ডানার ২য় ডোজ টিকা গ্রহন করবেন।
টিকা গ্রহন করতে ব্যবহৃত আপনার/আপনাদের জাতীয় পরিচয়পত্র ও কেন্দ্র থেকে দেয়া টিকার আইডি কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। কোন অবস্থাতেই জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের এই ধাপে কেউ টিকার ১ম ডোজ দিতে পারবেন না।
প্রসঙ্গত, ৭, ৮ ও ৯ আগষ্ট ২০২১ খ্রি. তারিখে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’এর প্রধম ধাপের টিকা প্রদান করা হয়েছিল।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

