সিলেটের কোম্পানীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৭ মামলায় জরিমানা
চলমান কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের মামলা ও জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৮ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্যের নেতৃত্বে বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা পরিষদ এলাকা, টুকের বাজার ও ভোলাগঞ্জ বাজারে অভিযানে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় মোবাইল কোর্টের ৭টি মামলায় সাড়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, দেশে দিন দিন করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। কোম্পানীগঞ্জেও প্রতিদিন মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এজন্য সবার নিজের সুস্থতার জন্য হলেও স্বাস্থ্যবিধি মানতে হবে। যারা স্বাস্থ্যবিধি অমান্য করবে, তাদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

