Main Menu

June, 2021

 

আফগানিস্তানে মাইন বিস্ফোরণে নিহত ১১

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে। তারা একটি গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা মাইন বিস্ফোরণ হয়। শনিবার বাডগিস প্রদেশে ঘটনাটি ঘটেছে বলে রোববার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। বাডগিসের গভর্নর হুসামুদ্দিন শামস জানায়, ওই ১১ জন যাত্রী কালা-ই-নাও শহরের দিকে যাওয়ার সময় মাইন বিস্ফোরণে নিহত হন। তবে তালেবানসহ কোনো জঙ্গি গোষ্ঠীই এ হামলায় দায় স্বীকার করেনি। এ ঘটনার কয়েক ঘন্টা পর কাতারে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া, কূটনীতিকদের ও আফগানিস্তানে কর্মরত মানবিক ত্রাণRead More


ব্যাংক লেনদেনে নতুন নিয়ম

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউন আরো ১০ দিন বাড়িয়েছে সরকার। ফলে ১৬ জুন পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে। এ সময় সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে সার্কুলারে। এতে বলা হয়েছে, করোনার বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষে আগামী ১৬ জুন পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় দৈনিক ব্যাংকিং লেনদেন হবেRead More


মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পাওয়ার দাবি পুলিশের

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। রোববার (৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জায়েদুল আলম। এছাড়া দেশি-বিদেশি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে মামুনুল হকের ঘনিষ্ঠ যোগাযোগের প্রাথমিক প্রমাণও মিলেছে বলে তিনি জানান। পুলিশ সুপার বলেন, ৬ মামলায় ১৮ দিনের জিজ্ঞাসাবাদে মামুনুল হক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ওই মামলায় জান্নাত আরা ঝর্ণা যে বক্তব্য দিয়েছে আমরা মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করে সেই বক্তব্যর সত্যতা পেয়েছি। যদিওRead More


শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে অবরোধ কর্মসূচী

‘ট্যাক্স নয় ক্লাস চাই’ এই স্লোগানে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর আরোপিত ১৫% ট্যাক্স বাতিলের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার (৬ জুন) সকাল ১১টায় সিলেটের চৌহাট্টায় অবরোধ কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য দেন এমসি কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম, শাবিপ্রবি শিক্ষার্থী সাত্তিক বন্দ্যোপাধ্যায়, মহিলা কলেজের শিক্ষার্থী গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নেত্রী তানজিনা বেগম, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী মনীষা ওয়াহিদ, মদন মোহন কলেজের শিক্ষার্থী মাসুদ রানা, মেট্রোপলিটনের শিক্ষার্থী তারেক চৌধুরী, সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী কাজী পলাশ, জুমায়েল বক্স প্রমুখ। বক্তারা বলেন, সারাদেশেRead More


মোগলগাঁও ইউনিয়নে বার্ষিক বাজেট প্রদান

সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরন মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব নিহারজিৎ পাল ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ইউ লাহিন এর যৌথ পরিচালনায় খসড়া বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রস্তাবিত এই বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৪৭ লক্ষ ২৯ হাজার ১৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪৪ লক্ষ ৭৯ হাজার ৬ শত ৬২ টাকা। উদ্ধৃত্ত ২ লক্ষ ৪৯ হাজার ৩ শত ৫২ টাকা। কাজীRead More


১১ দিনের অভিযানে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক কতটুকু ধ্বংস করতে পেরেছে ইসরাইল?

গাজায় হামাসের নেতা দাবি করেছেন, ইসরাইল তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। গত মাসের রক্তক্ষয়ী সংঘাতের সময় ইসরাইল বলেছিল, হামাসের এই টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা তাদের অন্যতম লক্ষ্য। শনিবার এক বক্তৃতায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার ইসরাইলের সামরিক লক্ষ্য হামাস কীভাবে ব্যর্থ করে দিয়েছে তা আলাদা আলাদা ভাবে তালিকা করে তুলে ধরেন। বিবিসির মধ্যপ্রাচ্য সম্পাদক সেবাস্টিয়ান আশার বলছেন, হামাস নেতা সিনওয়ার তার এই বক্তৃতায় হামাসের দিক থেকে আবার একবার বিজয় দাবি করেছেন। সিনওয়ার বলেন, ইসরাইল তাদের সুড়ঙ্গে নেটওয়ার্কের তিন শতাংশের কম ধ্বংস করতে পেরেছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস যারাRead More


টিকটকসহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে : র‌্যাব ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, টিকটক-লাইকিসহ বিতর্কিত অ্যাপগুলো নিষিদ্ধ করার সময় এসেছে। এ সময় বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহারকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন অপরাধের অপরাধীদের তালিকা করা হচ্ছে বলে জানান তিনি। শনিবার রাজধানী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টিকটক-লাইকিসহ বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহারকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন অপরাধের অপরাধীদের তালিকা করা হচ্ছে জানিয়ে র‌্যাব ডিজি বলেন, ৮২ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমেRead More


যেখানে যতটুকু জায়গা পান গাছ লাগান : দেশবাসীকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ বিপর্যয় থেকে দেশবাসীকে বাঁচানোর পাশপাশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমি নিজে বৃক্ষরোপণ করলাম। সেই সাথে সকল দেশবাসীকে আহ্বান জানাবো, যার যেখানে যতটুকু জায়গা পান গাছ লাগান।’ তিনি বলেন, তিনটা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো হয়। আর সেটা যদি না পারেন অন্তত একটা করে পারলেও লাগাবেন। আমরা চাই, একটা ফলদ, একটা বনজ, একটা ভেষজ- এই তিন ধরনের গাছ লাগাবেন। শেখ হাসিনা আজ শনিবার সকালে গণভবনে একটি গাছের চারা রোপণ করে বিশ্ব পরিবেশ দিবসRead More


সিলেটের ওসমানীনগরে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সারা দেশের ন্যায় সিলেটর ওসমানীনগরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১’অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্টানে উপজেলা ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ প্রদর্শনীটির উদ্ধোধন করেন সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। উদ্ধোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান বলেন, কয়েক বছর আগে কুরবানীর ঈদে দেশের বাইরে থেকে গরু না আসলে আমাদের মনে হতো ঈদ উদযাপন করা সম্ভব নয়। আমাদের খামারী ভাইরা বিদেশে টাকা না পাঠিয়ে স্বনির্ভর হতে দেশেই খামার প্রতিষ্ঠা করছেন। তাদের সহায়তায় আজ আমরা দুধ, মাংস চাহিদা মিটিয়েRead More


সিসিকের ভিটামিন ‘এ”প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সারা দেশের ন্যায় সিলেটেও পালিত হচ্ছে ১৫দিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আজ শনিবার সকালে নগরীর ১২নং ওয়ার্ডের শেখঘাট সুখের হাসি কিনিকে শিশুদের ভিটামিন ‘এ” ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সিসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সুখের হাসি কিনিকের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ। সিসিক জানায় নগরীতে ভিটামিন এ প্লস ক্যাম্পেইন আজ (০৫ জুন) থেকে শুরু হয়ে চলবে ১৯ জুন পর্যন্ত। ৬ মাস থেকে ৫৯ মাস বয়েসী ৬১ হাজার ৫০২ জন শিশুকে ভিটামিনRead More