সিলেটের বড়শালায় ইয়াবাসহ আটক এক
সিলেটের শহরতলীস্থ বড়শালা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ মো. সাইফুল ইসলাম প্রকাশ গেদা (৩০) নামে একজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা।
বুধবার (২ জুন) তাকে আটকের সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গেদা এয়ারপোর্ট এলাকার মফিজ আলী ছেলে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে আটককৃত গেদার হেফাজত হতে মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা উদ্ধার করে জব্দ ও তাকে আটক করা হয়।
এদিকে আটক আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-০৩, তাং-০২/০৬/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০(ক)/৩৮ রুজু ও তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয় এই বার্তায়।
Related News
এডভোকেট শামসুজ্জামান জামানকে সিসিক নির্বাচনে প্রার্থীর দাবি সাবেক মেম্বার আব্দুল মালেক এর
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে পরীক্ষিত ও ত্যাগী নেতা এডভোকেট শামসুজ্জামান জামানকে মেয়রRead More
জাতীয় সংসদে বঞ্চিত সিলেটবাসীর উন্নয়নের বিষয়ে সিলেটের মন্ত্রী ও এমপিদের কথা বলতে হবে ..অধ্যাপক এম শফিকুর রহমান
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে বঞ্চিতRead More

