সিলেটে ভারতীয় জুতাসহ যুবক গ্রেফতার
সিলেট নগরীর নাইওরপুল থেকে পুলিশ অভিযান চালিয়ে ৬৭০ পিস ভারতীয় জুতাসহ তোফায়েল আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তোফায়েল সিলেটের জৈন্তাপুরের হেমু হাউতপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই কামরুল হুদা নাঈম শুক্রবার (২৮ মে) বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এরআগে শুক্রবার (২৮ মে) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় জুতাসহ তোফায়েল আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ মামলা দায়ের করে।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

