রায়হানের পরিবারকে রমজান ও নববর্ষের উপহার পাঠালেন এসএমপি কমিশনার
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমেদের বাড়িতে রায়হানের পরিবারের জন্য পবিত্র মাহে রমজান ও শুভ নববর্ষ উপলক্ষে উপহারসামগ্রী পাঠিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ।
গত বুধবার দুপুরে জালালাবাদ থানার আখালিয়া নেহারিপাড়ায় রাহানের বাসায় পুলিশ কমিশনারের পক্ষে শুভেচ্ছা উপহারসামগ্রী নিয়ে যান এসএমপির দুই সিনিয়র কর্মকর্তা।
বিকালে এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক ক্ষুদ্র বার্তায় এ তথ্য জানানো হয়। উপহার নিয়ে যান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের ও সহকারী কমিশনার (অর্থ) রাখী রানী দাস।
পরিবারের পক্ষে রায়হানের মা সালমা বেগম, স্ত্রী তাহমিনা আক্তার তান্নি ও সৎবাবা হাবিবুল্লাহ উপহারসামগ্রীগুলো গ্রহণ করেন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

