সিলেটে ৭ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন দুই মন্ত্রী
সিলেট সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন দুই মন্ত্রী।
শুক্রবার (২৯ জানুয়ারী) বিকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি এই প্রকল্পের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিসিক কর্তৃপক্ষ জানায়, সিলেট নগরীর ‘চৌহাট্টা হতে বন্দরবাজার সড়ক সম্প্রসারণ, রোড ডিভাইডার, ফুটপাত নির্মাণ ও সড়কবাতি স্থাপন’ শীর্ষক প্রকল্পে ব্যয় হচ্ছে ৬ কোটি ৯০ লাখ টাকা। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর এই প্রকল্পের কাজ শুরু হয়। আগামী ৩০ মার্চ প্রকল্পের কাজ শেষ হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে।
প্রকল্পের আওতায় ৮৬০ মিটার সড়ক এসফল্ট দ্বারা উন্নয়ন, সড়কের উভয় পাশে ফুটপাতসহ ১৬৮ মিটার ড্রেন নির্মাণ, সৌন্দর্যবর্ধন কাঠামোসহ ১০৬০ মিটার রোড ডিভাইডার স্থাপন, ৬২টি সড়কবাতি ও ৩০টি বৈদ্যুতিক পোল স্থাপন করা হচ্ছে।
আজ প্রকল্পের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
এর আগে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ ও বুদ্ধিজীবী কবরস্থানের উন্নয়নকাজও পরিদর্শন করেন দুই মন্ত্রী।
Related News
কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো, ড. মির শাহ আলম
বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র প্রেসিডেন্ট ড. মির শাহ আলমRead More
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

