শনিবার দিনভর বিদ্যুৎহীন থাকবে পুরো সিলেট
শনিবার (২৯ জানুয়ারি) দিনভর বিদ্যুৎহীন থাকবে পুরো সিলেট নগরী। নগরী ছাড়াও সদর, জৈন্তাপুর, দক্ষিণ সুরমা উপজেলা ও সুনামগঞ্জের বিভিন্ন জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ থাকবে না।
১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসবারে জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর সকালে সিলেটের কুমারগাঁও এলাকার পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর নিয়ন্ত্রণাধীন জাতীয় গ্রিড লাইনের একটি উপকেন্দ্রে আগুন লাগে। আগুনে পিজিসিবি ও পিডিবির দুটি ট্রান্সফরমার পুড়ে যায়। একই সঙ্গে সুইচ রুম, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানান সংশ্লিষ্টরা।
এরফলে টানা তিনদিন বিদ্যুৎহীনতার দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।
Related News
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সার্বিক কার্যক্রম বিস্তারে যুক্তরাষ্ট্রে নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ওRead More

