সিলেটে আরও ১৫০ জন লন্ডনী ৭দিনের কোয়ারেন্টিনে
লন্ডনে করোনা পরিস্থিতি ভয়বহতার মধ্যে দিয়ে সিলেটে আরও ১৫০জন লন্ডনি এসেছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে করোনা সার্টিফিকেটসহ আগতদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করার পর সরকারি নির্দেশনায় সেনাবাহিনী ও পুলিশের সার্বিক তত্ত্বাবধানে তাদেরকে ৫টি বাসে করে ৭দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন,বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিজি-২০২ ফ্লাইটে করে ১৫০ জন সিলেটের বাসিন্দা লন্ডন থেকে আসেন। তাদেরকে ৭দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
তিনি জানান, হোটেল ব্রিটেনিয়া ৩৮ জন, হোটেল অনুরাগ- ১৯ জন, হোটেল নূরজাহান ১৬ জন, হোটেল হলিগেট ৩৪ জন, হোটেল হলি সাইড ১২জন, লা রোজে ১৮ জন, স্টার প্যাসিফিক হোটেল ১৩জন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

