দিরাইয়ে চলন্ত গাড়িতে ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি শহীদ গ্রেফতার
সুনামগঞ্জের দিরাই উপজেলার মদনপুর সড়কের সুজানগর এলাকায় চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি শহীদকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার ভোরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদ পালিয়ে সুনামগঞ্জ শহরেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ২৮ ডিসেম্বর ভোরে সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ বাজারের বুঙ্গাইরগাঁও থেকে হেলপার রশিদ আহমদকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
পরদিন ২৯ ডিসেম্বর দুপুরে মুখ্য বিচারিক হাকিম রাগীব নূরের আদালতে হেলপার রশিদ জবানবন্দি দেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার মদনপুর সড়কের সুজানগর এলাকায় চলন্ত বাসে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালান বাসের চালক ও তার সহযোগী। মেয়েটি ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দেয়। এরপর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অজ্ঞাত পরিচয় তিন জনকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা।
Related News
সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার সিলেট কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে স্মৃতিচারণমূলক আলোচনা সভা এবংRead More
সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পরRead More

