কিন ব্রীজের পাশে ‘লুঙ্গি-ছায়ায়’ মুড়ানো নবজাতকের লাশ উদ্ধার
সিলেট নগরীর কিন ব্রীজের পূর্ব পাশে সুরমা নদীর পাড় থেকে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ১ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন জানান, কিন ব্রীজের পূর্ব পাশে পাপ্পুর সিমেন্টের গুদাম ঘরের পিছনে সুরমা নদীর পাড়ে সাদা রংয়ের ছায়া ও ছাপা রংয়ের লুঙ্গি দ্বারা পেঁচানো অবস্থায় অজ্ঞাতনামা মৃত নবজাতকের লাশ (বয়স অনুমান ১ দিন) উদ্ধার করা হয়। শিশুটির নাভির সাথে গর্ভফুল সংযুক্ত রয়েছে। থানার ওসি আরো জানান, অজ্ঞাতনামা নবজাতক মৃত শিশু’কে কে বা কারা বর্ণিত স্থানে ফেলে রেখেছে। খবর পেয়ে এসআই মো: নূরে আলম সিদ্দিক নবজাতকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নং-০১ তাং-০১/০১/২০২১।
Related News
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবেRead More
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবংRead More

