সিলেট দক্ষিণ সুরমা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ, দক্ষিণ সুরমা থানার ওপেন হাউজ ডে-২০২০ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) জনাব মোঃ এহসান চৌধুরী পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ সুরমা থানা) মোঃ ইসমাইল হোসেন পিপিএম, দক্ষিণ সুরমা থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনারের সম্মুখে উপস্থাপন করেন। পুলিশ কমিশনার বলেন, স্থানীয় জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাদক ও জুয়া খেলার মত অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয়। এই বিষয়ে সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহবানও তিনি জানান। প্রতি মাসের ১২ তারিখে দক্ষিণ সুরমা থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে তিনি ঘোষণা করেন।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

