নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক বিভাগে কর্মরতদের উৎসাহ প্রদান করেন পুলিশ কমিশনার
সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বশরীরে উপস্থিত হয়ে ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার ও ফোর্সদের উৎসাহ উদ্দীপনা প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।
তিনি বৃহস্পতিবার ( ৫ নভেম্বর ) সিলেট মহানগরীর ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার ও ফোর্সদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে কোমল পানীয় (লাবাং) বিতরণ করেন।
এসময় ট্রাফিক বিভাগের সকল সদস্যদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খয়ের, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোঃ আশিদুর রহমানসহ ট্রাফিক বিভাগের অন্যান্য অফিসার ও ফোর্সগণ।
Related News
ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক মাহবুব আহমদ
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননাRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

