ফটো সাংবাদিক ফুল মিয়ার মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সিলেট সদর উপজেলার টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সিলেটের হালচাল ও দৈনিক সিলেটের সময় এর ফটো সাংবাদিক মো. ফুলমিয়ার মাতার রুহের মাগফিরাত কামনায় টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে ২৯ অক্টোবর বৃহস্পতিবার বাদ এশা টুকের বাজার নানু মিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মাষ্টার আব্দুস শুকুর, কাজীরবাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাজী ফয়জুল হক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সামছুদ্দিন, হাজী বিলাল উদ্দিন, মুরাদ আহমদ, পরিষদের সভাপতি আব্দুস সালাম, সহসভাপতি শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক এনাম হোসেন শিপন, যুগ্ম সম্পাদক আবু তালেব, সাবেক যুগ্ম সম্পাদক ফজল আহমদ রানা, আইন বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, সহ সমাজসেবা সম্পাদক ফটো সাংবাদিক সোহেল আহমদ, ক্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জুবের আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল আহমদ, সহ দপ্তর সম্পাদক ফয়ছল আহমদ, দুদু মিয়া।
আরোও উপস্থিত ছিলেন মরহুমার স্বামী রেহান উদ্দিন, ছেলে মো. ফুল মিয়া, বকুল মিয়া, সবুজ আহমদ আকাশ, সাইদুল ইসলাম সাহেদসহ আত্বীয় স্বজন প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন টুকেরবাজার নানু মিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রায়হান আহমদ।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

