সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ‘নিরাপত্তায়’ সিআরটি
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমদ হত্যার ঘটনায় ফুঁসে উঠা জনতার হাত থেকে ফাঁড়ি রক্ষা ও অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসএমপি’র বিশেষায়িত ইউনিট ‘ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)’র একদল সদস্য দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) জুম্মার নামাজের পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির অদূরস্থ কুদরত উল্লাহ জামে মসজিদ ও কালেক্টরেট জামে মসজিদ থেকে মুসল্লিরা রায়হান হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিশাল মিছিল নিয়ে বের হন। নগরীর অন্যান্য স্থান থেকেও মিছিল সহকারে প্রতিবাদকারীরা বন্দরমুখি হন। এসময় সকল ধরণের অনাকঙ্খিত পরিস্থিতি এড়াতে ও নিয়ন্ত্রণ করতে ফাঁড়ির সামনে এসএমপি’র বিশেষায়িত ইউনিট ‘ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)’র একদল সদস্যকে সারি বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা আরো বলেন, অনাকাঙ্খিত সব ধরণের পরিস্থিতি এড়াতে কিছু সময়ের জন্য সিআরটি\’র একটি টিম বন্দরবাজার ফাঁড়ির সামনে দায়িত্ব পালন করছেন। তবে পরিস্থিতি শান্ত হলে তারা চলে যাবেন।
Related News
স্বেচ্ছাসেবক দল নেতা রুমেল আহমদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দল নেতা মরহুম রুমেল আহমদ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ১৫Read More
যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও সংগঠক ময়নুল হক চৌধুরী হেলালকে ওসমানী বিমানবন্দর সংবর্ধনা
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিলেট—নিউইয়র্ক মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ওRead More

