রায়হান হত্যা ঘটনায় জবানবন্দি দিলেন বন্দর ফাঁড়ির ৩ সদস্য
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় ফাঁড়ির ৩ পুলিশ সদস্য ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ৩টা থেকে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো জিহাদুুর রহমানের আদালতে জবানবন্দি দেন কনষ্টেবল দেলোয়ার, সাইদুর ও শরীফ।
আদালতে তারা ওই রাতের প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বিবরণ দেন এবং আদালত তা রেকর্ড করেন। তবে তারা তিনজন রায়হান হত্যায় সাময়িক বহিস্কৃত বা প্রত্যাহারকৃত চারজনের মধ্যে কেউ নন।
ওই রাতের ঘটনার সাক্ষী হিসেবে তাদের বক্তব্য রেকর্ড করতে তিনজনকে আদালতে তোলেন মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মাহিদুল ইসলাম।
Related News
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More

