সিলেট সদর উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ ১৮ এপ্রিল শনিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইউনিয়নের পুরান কালারুকার পূর্ব উত্তরপাড়ার শমসের আলী ও তার ছেলে ছয়ফুল আহমদ। ছয়ফুল বয়সের দিক দিয়ে শিশু ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে কালারুকা পশ্চিম হাওরে (উনাখাওরি বিল) ধান কাটতে যান শমসের আলী ও ছয়ফুল আহমদ। এ সময় কালবৈশাখীর ঝড়ের সাথে প্রচণ্ড বজ্রপাত হতে থাকে। বজ্রপাতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।
নগরীর জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন জানান, ‘আমরা মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। পরিবার চাইলে ময়নাতদন্ত হবে। অন্যথায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
Related News
ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক মাহবুব আহমদ
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননাRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

