আর্মি স্টেডিয়ামে জয়বাংলা কনসার্টে যোগ দিলেন প্রধানমন্ত্রী
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত জয়বাংলা কনসার্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৬ বছর ধরে এই দিনটিতে কনসার্ট হলেও এবারই প্রথম কনসার্ট উপভোগ করতে এলেন সরকারপ্রধান।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে শনিবার দুপুর থেকে হচ্ছে এই কনসার্ট। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আয়োজিত এবারের কনসার্টে রয়েছে ভিন্নতা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেডিয়ামের পশ্চিম প্রান্তে স্থাপিত ভিআইপি গ্যালারিতে বসেন তিনি। এ সময় তার সঙ্গে গ্যালারিতে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
এ ছাড়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

