বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে আবুল কালাম আজাদের অভিনন্দন
বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সু-দক্ষ নেতৃত্বে সংগঠনটি আরও মজবুত ও শক্তিশালী হবে।
নেত্রীর সহযোদ্ধা সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলকে সাথে নিয়ে সাংগঠনিক কার্যক্রম নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াবারমত ভাবমূর্তি তৈরি করছেন। ২১ তম কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ম বারের মত সভাপতি ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২য় বারের মত সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হওয়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে নতুন উদ্যমে এগিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তরুন প্রজন্মের এই নেতা।
তিনি ২১ তম কাউন্সিলে নবনির্বাচিত বিভিন্ন স্থরের সকল নেতৃবৃন্দকে ও অভিনন্দন জানান।
Related News
গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক ও ছাতক রেললাইনের কাজ দ্রুততম সময়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখার কমিটি অনুমোদন, সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. এ. কাদর লিপু
সিলেটবাসীর বিভিন্ন যুক্তিসংগত দাবি আদায় ও প্রবাসীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবিRead More

