মোগলগাঁও ইউনিয়নে বার্ষিক বাজেট প্রদান
সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরন মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব নিহারজিৎ পাল ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ইউ লাহিন এর যৌথ পরিচালনায় খসড়া বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
প্রস্তাবিত এই বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৪৭ লক্ষ ২৯ হাজার ১৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪৪ লক্ষ ৭৯ হাজার ৬ শত ৬২ টাকা। উদ্ধৃত্ত ২ লক্ষ ৪৯ হাজার ৩ শত ৫২ টাকা।
কাজী সিরাজুল ইসলামের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী মইন মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রণজিৎ দত্ত, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মুক্তার আলী, ৪নং ওয়ার্ড সিদ্দিকুর রহমান সায়েম, ৫নং ওয়ার্ড মোঃ ফজলু মিয়া,৮নং ওয়ার্ড সিদ্দিকুর রহমান সায়েম, ৮নং ওয়ার্ড মোঃ ফজলু মিয়া, সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য জফুরা বেগম, সাবেক মেম্বার আব্দুল মানিক, আওয়ামী লীগ নেতা কামিল ইবনে রহমান, মুরব্বী ফারুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড সদস্য মুজিনুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, ইউনিয়ন, মুরব্বী আব্দুল আলীম, সমুজ আলী, আবুল লেইছ, নজর মিয়া, সেবুল আহমদ, আব্দুল মতিন, নুরুদ্দিন, রাজা মিয়া, ফেরদৌস আহমদ প্রমূখ।
বাজেট পেশ অনুষ্ঠানে শিক্ষা, যোগাযোগ ব্যাবস্থা ও ট্যাক্স আদায় এবং ট্রেড লাইসেন্সের প্রতি গুরুত্ব প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরন মিয়া বলেন, বিগত অর্থ বছরের ঘোষিত বাজেটরে চেয়ে অধিক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। ২০২১-২২ অর্থ বছরের বাজেট বাস্তবায়নে বিগত দিনের ন্যায় ইউনিয়নবাসীর সহযোগীতা প্রত্যাশা করেন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

