নগরীর সুবিদবাজার পয়েন্টে ট্রাকচাপায় শাবি ছাত্র নিহত
সিলেট নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। নগরীর সুবিদবাজার পয়েন্টে বুধবার (৫ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাব্বির আহমদ শাবিপ্রবির ক্যামিস্ট্রি বিভাগর (ওয়ান ওয়ানের) ছাত্র।
ছাব্বিরের বাড়ি নড়াইল জেলায়। তাঁর পরিবার ঢাকার সাভারে থাকেন। ছাব্বির সিলেট নগরীর আখালিয়ায় এলাকায় একটি বাসায় থাকতেন।
দুর্ঘটনা ও ছাব্বিরের মৃত্যুর বিষয়টি সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার এস.আই. আব্দুস সাত্তার নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ট্রাক জব্দ ও চালককে আটক এবং মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে ছাব্বির আহমদ সুবিদবাজার পয়েন্টে আসামাত্র পিছন থেকে একটি ট্রাক ছাব্বিরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসময় স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। প্রায় আধাঘন্টা সড়ক অবরোধের ফলে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

