সিলেটের ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গাড়ীর চালক ও হেলপার নিহত
সিলেটের ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গাড়ীর চালক ও হেলপার নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের উপজেলার চকের বাজার নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন অপর গাড়ীর চালক ও হেলপার। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি তামাবিল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের উপজেলার দয়ামীর ইউনিয়নের চকের বাজারে সিলেটগামী ট্রাক ঢাকামেট্রা (ট- ২২ -৭০১২) ও বিপরিত দিক থেকে আসা ঢাকাগামী ট্রাক ঢাকা মেট্রো (শ-১১-২২৬৪) এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসয় সিলেটগামী ট্রাকের চালক হবিগঞ্জ জেলার সাইস্তাগঞ্জ উপজেলার আরশ আলী (৪২) ও একই গাড়ির হেলপার শাহজাহান মিয়া (৫৪) নিহত হন। এ ঘটনায় ঢাকাগামী ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে তামাবিল হাইয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে ও আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে তামাবিল হাইয়ে পুলিশের এসআই আমির হোসেন বলেন, সিলেটগামী ট্রাকটি বগুড়া থেকে সিলেট আসছিলো। সেখানে খবর পাঠানো হয়েছে। বগুড়া থেকে লোক এসে লাশের পরিচয় শনাক্ত করবে। নিহতদের দুজনের একজন ট্রাক চালক এবং অন্যজন হেলপার হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

