জেলা ট্রাক পিকাআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ২০ পরিবারকে আর্থিক অনুদান
সিলেট জেলা ট্রাক পিকাআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ২১৫৯ এর অন্তর্ভুক্ত ২০টি পরিবারকে মরণোত্তর আর্থিক অনুদান ও শাহপরান থানা, জালাললাবাদ থানা, গোলাপগঞ্জ থানা এবং জকিগঞ্জ থানা উপ-কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দক্ষিণ সুরমা পারাইচকস্থ সংগঠনের কার্যালয়ে জেলা ট্রাক পিকাআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ২১৫৯ এর সভাপতি আবু সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, পরিবহন শ্রমিকরা তাদের জীবনমান উন্নয়ন ও দেশের আর্থিক চাকা সচল রাখতে নির্রলশভাবে কাজ করে যাচ্ছেন। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যুর পরে তাঁদের পরিবারকে মৃত্যুকালীন আর্থিক অনুদানের অর্থ প্রদান করে যাচ্ছে সংগঠন। এটি একটি মহৎ কাজ। শ্রমিক সংগঠন শুধুমাত্র খেটে খাওয়া শ্রমিক উন্নয়নের সব সময় কাজ করে যাচ্ছে। তারা এই বৈশ্বিক মহামারি করোনার কালেও সাধারণ শ্রমিকের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন আর্থিক অনুদান প্রদান করেছে। শুধু তাই নয় একজন পরিবারের প্রদান উৎস না থাকা পরিবারে নানান সমস্যা সৃষ্টি হয়। কিছুটা হলোও আর্থিক সহায়তায় তাদের কাজে আসবে বলে আমি মনে করছি। তাই এধরণের মহৎ কাজ অব্যাহত রাখার আহ্বান জানাই।
এছাড়াও উপস্থিত ও বক্তব্য রাখেন- কার্যকরী সভাপতি মো. আব্দুস ছালাম, সহ-সভাপতি মো. জুবের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সম্পাদক মো. আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. শমীম আহমদ, প্রচার সম্পাদক সামাদ রহমান, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ মো. রাজু আহমদ তুরু, সদস্য শরিফ আহমদ, আলী আহমদ আলী, আব্দুল জলিল, আব্দুল মতিন, বিলাল আহমদ সহ বিভিন্ন পরিষদের নেতৃবৃন্দ।
Related News
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More

