সিলেটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
সিলেটের জালালাবাদ থানার জাংগাইল এলাকায় মাইক্রো ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সেই সাথে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি অটোরিকশা চালক আব্দুল মালেক উরফে মাইল্লা (৩৮) জালালাবাদ থানাধীন খিত্তারগাঁও গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়ট নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খাঁন। তিনি জানান, সুনামগঞ্জগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-১৪-৯২০৪) এবং সিলেটগামী সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-০৬৫৩) গাড়িগুলো জালালাবাদ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনায় সিএনজি গাড়িটি ধুমরে মোচড়ে যায় এবং মাইক্রোবাসটি সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয়। মাইক্রোবাসের চালক ঘটনার পালিয়ে যায়।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

