সিলেটে একদিনে করোনায় মৃত্যু ১ জনের, সুস্থ ৫০
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ জন। এর মধ্যে সিলেট জেলার ১৭ ও মৌলভীবাজারের ৩ জন। অপরদিকে বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩০ জন। এর মধ্যে সিলেট জেলার ২২, সুনামগঞ্জের ২০ ও হবিগঞ্জের ৮ জন। এছাড়া গতকাল বিভাগে করোনায় মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা ছিলেন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৭৩১। এ মধ্যে সিলেট জেলায় ৬৯১৬, সুনামগঞ্জে ২৩৪৭, হবিগঞ্জে ১৭৫৮ ও মৌলভীবাজার জেলায় ১৭১০ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৬৩ জন। এর মধ্যে সিলেটে ৫৪, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ৩ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হওয়া ৩০ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৬৩৫ জন। এর মধ্যে সিলেটে ৫৫২৫, সুনামগঞ্জে ২১৮৭, হবিগঞ্জে ১৩৩৪ ও মৌলভীবাজারে ১৫৮৯ জন। সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২২০ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫৯, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২১ জন।
Related News
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More
গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক ও ছাতক রেললাইনের কাজ দ্রুততম সময়েRead More

