Main Menu

কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো, ড.  মির শাহ আলম

বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র প্রেসিডেন্ট ড.  মির শাহ আলম বলেছেন, কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তিনি বলেন কর্মচারিরা একটি অফিসের প্রাণশক্তি। তাদেরকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। নানা সমস্যায় জর্জরিত কর্মচারিরা। তাদের সুখেদুঃখে আমাদেরকে পাশে থাকতে হবে।

‎শুক্রবার (১ মে)  চাকুরীজীবী কল্যাণ সমিতি সিলেটের প্রধান উপদেষ্টা হিসেবে ফুল দিয়ে বরণকালে ড. মির শাহ আলম এসব কথা বলেন তিনি।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, প্রধান সহকারী মো. খবির উদ্দিন আকন্দ, স্বপন খান, ফয়সাল উদ্দিন, শফিক আহমদ,  শাহানা বেগম, মিনতি সিনহা, মিলি ঘোষ, তিলোত্তমা নাথ ঐশি, আব্দুর রহমান, সোহেল আহমদ, জুয়েল, ইমরান হোসেন, রাকিব উদ্দিন, জালাল উদ্দিন, আব্দুল কুদ্দুস, সোহেল মিয়া, শামীম আহমদ, প্রিমা আক্তার, হাফেজা বেগম, আব্দুল কাইয়ুম।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *