ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় দক্ষিণ সুরমার একটি অভিজাত হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদ, সিলেট-এর সভাপতি শেখ শামীম আহমদের সভাপতিত্বে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট-এর উপপরিচালক আরিফ মুর্শেদ মিশু।
প্রধান অতিথির বক্তব্যে আরিফ মুর্শেদ মিশু ভোক্তা অধিকার রক্ষায় ব্যবসায়ীদের সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ সময় তিনি ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবান্দ সিনহা। তিনি ভোক্তা অধিকার আইন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মেহরাব চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম সাহেদ, সহ-সভাপতি শেখ আশরাফুল আলম আজমল, সহ-সভাপতি শোভন মিত্র, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আহমদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভাটি আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়। সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একইসঙ্গে ভোক্তাদেরও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

