সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন : নুরুল হক আহবায়ক আলী আহমদ সদস্য সচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট সদর উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. ইসলাম উদ্দিনের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত নাজিম উদ্দীন নাজিম।
অনুষ্ঠানে মো. নুরুল হককে আহবায়ক ও জুলাই যুদ্ধা আলী আহমদকে সদস্য সচিব করে প্রধান অতিথি নাজিম উদ্দীন নাজিম উপজেলার ৬১ বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. খসরুজ্জামান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালিক ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সায়েস্তাউর রহমান সানি।
বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক মোস্তফা হোসেন রাজা, গোয়াইনঘাট উপজেলা আহবায়ক বদর উদ্দিন।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত কমিটির আহবায়ক মো. নুরুল হক।
পরে নবগঠিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
Related News
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More
গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক ও ছাতক রেললাইনের কাজ দ্রুততম সময়েRead More

