সিলেট পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ড. শাহ জামাল নূরুল হুদা
সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের (গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি) অ্যাডহক কমিটির সভাপতি দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি, মোগলগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ড. শাহ জামাল নূরুল হুদা।
সম্প্রতি (১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোয়াজ্জম হোসেন এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাডহক কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সদস্য সচিব কলেজটির অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি মো. আনহার মিয়া ও অভিভাবক প্রতিনিধি সেবুল আহমদ।
নতুন দায়িত্ব পেয়ে ড. শাহ জামাল নূরুল হুদা সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সবার সহযোগীতায় এই কলেজের লেখাপড়ার মানবৃদ্ধির পাশাপাশি যাবতীয় সমস্যা সমাধানে এলাকাবাসীর সহযোগীতার কামনা করেছেন তিনি।
Related News
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭Read More
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বার্ষিক সেমিনার অনুষ্ঠিত
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, নারী শিক্ষার প্রসারRead More

