সদর উপজেলার দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় মাওলানা হাবিবুর রহমান, আদর্শ সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- ইসলামী আন্দোলনের কর্মীদের একমাত্র লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা ভালো ও কল্যাণকর কাজের মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করতে চাই। একটি ইনসাফভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এজন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী নির্বাচনে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলনের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় জামায়াতের নেতৃত্ব পরীক্ষিত। আমাদের মুহতারাম জাতীয় নেতৃবৃন্দ বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন কিন্তু কেউ একটি টাকা দুর্নীতির প্রমাণ দেখাতে পারেনি। আমাদের সেই সৎ আদর্শবান দায়িত্বশীলদেরকে বিচারের নামে অবিচার চালিয়ে শহীদ করা হয়েছে। আমরা আমাদের শহীদদের দেখানো পথে চলতে চাই। সততার দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদেরকে জনগণের সেবা করার সুযোগ দিন, আমরা সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেবো। ইনশাআল্লাহ।
তিনি সোমবার (২ জুন) সিলেট মহানগরীর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে সর্বস্তরের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের সভাপতিত্বে, সেক্রেটারী মাওলানা আল ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরের জামাতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন ও সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগরের জামাতের নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন সিলেট মহানগর ইসলামিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জামিল আহমদ রাজু, উপজেলা নায়েবে আমীর এডভোকেট মমিনুজ্জামান ও আব্দুল লতিফ লালা মেম্বার, সহকারী সেক্রেটারি আমিনুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জৈন উদ্দিন, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সিদ্দিকুর রহমান আজাদ, সদর উপজেলা ছাত্র শিবিরের দক্ষিণ সভাপতি কাউসার আহমদ লাহিন, উত্তর সভাপতি রাসেল আহমদ, পশ্চিম সভাপতি শাহাবুদ্দিন সদর উপজেলা পূর্ব সেক্রেটারি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সভায় জামায়াতে ইসলামী মহিলা বিভাগের দায়িত্বশীলা ছাত্রী সংস্থার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ
সিলেট সদর উপজেলা তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশ নেতাকর্মীরা সিলেট-১Read More
গণভোট ও নির্বাচনে জনসচেতনতা সৃষ্টিতে সিলেট বেতারের কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আয়োজনেRead More

