সিসিকে সিএলসিসি’র প্রথম সভা অনুষ্ঠিত
সিলেট মহানগরকে বাসযোগ্য আধুনিক ও পরিবেশগতভাবে স্বাস্থ্যকর একটি নগরে রূপান্তর করতে আগামীতে নাগরিকদের মতামতের বিত্তিতে বাস্তবসম্মত ও সুদূরপ্রসারি বাজেট প্রনয়ন করবে সিলেট সিটি কর্পোরেশন বলেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, নগরের বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকদের মতামতকে প্রধান্য দিয়ে একটি উন্নত সমৃদ্ধ সমাজ গঠনের রূপরেখা থাকে আগামীর বাজেটগুলোতে।
মঙ্গলবার (২৯ নভেম্বর ২০২২) সকালে জাইকার সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন নাগির সম্পৃক্তকরণ নির্দেশিকা অনুযায়ি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব সিটি কর্পোরেশন-সিফোরসি প্রকল্পের মাধ্যমে গঠিত সিএলসি’র সভা অনুষ্ঠিত হয়। সিএলসিসি কমিটির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক ও জাইকা বাংলাদেশের চীফ কো-অর্ডিনেটর মিস নাও কু আনজাই। সিলেট সিটি কর্পোরেশনে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি-সিএলসিসি’র সভায় তিনি এসব কথা বলেন। সিলেট মহানগরের বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নিয়ে সিএলসিসি কমিটি গঠিত হয়।
কমিটির সভায় সিলেট সিটি কর্পোরেশনের বার্ষিক প্রতিবেদন ২০২১-২০২২, বাৎসরিক বাজেট, উন্নয়ন প্রকল্প সমূহ, রাজস্ব আদায়, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশত বিষয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন সিসিকের সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, সহকারী প্রকৌশলী আংশুমান ভট্টাচার্য্য রাখু ও সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান।
সিএলসিসি সম্পর্কে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন জাইকা বাংলাদেশের স্থানীয় সরকার বিশেষজ্ঞ ব্রজ কিশোর ত্রিপুরা।
সভায় বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও বিশিষ্ট আইনজীবি বেদানন্দ ভট্টাচার্য্য, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দীকি, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, বিশিষ্ট আইনজীবি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বেসরকারী হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম হোসেইন, শিল্পপতি এম এ মান্নান, ফটো জার্নারিষ্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, লেখক কলামিস্ট সালেহ আহমদ খসরু ও বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।
সিএলসিসি কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, রামকৃঞ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সামসুল ইসলাম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সসম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্দ তৌফিক বকস, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর এবিএম উজ্জ্বল, কাউন্সিলর ইলিয়াছুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা আক্তার, সিসিকের সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান এসেসর আব্দুল বাছিত, লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান সহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তাগণ।
Related News
সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহেরRead More
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হউক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়েরRead More

